1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

পদত্যাগী ভিসির দুনীর্তির সহযোগীর অভিযোগ এনে শিক্ষক,একান্ত সচিবসহ দূর্নীতিবাজদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

  • সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

পদত্যাগী ভিসির দুনীর্তির সহযোগীর অভিযোগ এনে শিক্ষক,একান্ত সচিবসহ দূর্নীতিবাজদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেনকে দূর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, উপাচার্যের সাবেক একান্ত সচিব আব্দুর রশিদ অর্নবসহ সকল দূর্নীতিবাজদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সে সময় দূর্নীতিবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

বিক্ষোভে এইচ এম মারুফ বলেন, স্বৈরাচারী ভিসি’র দূর্নীতিতে সাহায্যকারী, উপাচার্যের ডান হাত নামে পরিচিত ইকবাল কবির জাহিদকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। কিন্তু উনি মনে হয় অবাঞ্ছিত ঘোষণার অর্থ জানেন না। উনি (ইকবাল কবির জাহিদ) আবার ক্যাম্পাসে এসে শোডাউন দিয়ে বেড়াচ্ছেন এবং এখানে কিছু শিক্ষক তাকে সাহায্য করছে। আমরা সেই সকল শিক্ষকদের ও অবাঞ্ছিত ঘোষণা করার হুশিয়ারি দিচ্ছি। আজকের পর থেকে ড. ইকবাল কবির জাহিদ যদি ক্যাম্পাসে আবারো তার স্বাভাবিক কার্যক্রম চালু করতে চায় তাহলে তার সাথে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তার কোন দায়ভার নেবেনা।

বক্তারা বলেন, দূর্নীতিবাজ ইকবাল কবির জাহিদ বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে বিভিন্ন যন্ত্রপাতি কেনার কথা বলে বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নিয়েছেন আমরা তাকে জিনোম সেন্টার পদত্যাগ করার জোর দাবি জানাচ্ছি। এছাড়া ভিসির সাবেক একান্ত সচিব আব্দুর রশিদ অর্নব, ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব, মিজান, হেলালুর ইসলামসহ যে সকল দূর্নীতিবাজদের নামে দুদকের মামলা চলমান তাদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না।

এবিষয়ে ড. ইকবাল কবির জাহিদ বলেন,আমার বিরুদ্ধে যেসকল দুর্নীতর অভিযোগ আনা হয়েছে তার প্রমান নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। নির্দিষ্টভাবে দুইজনকেই কেন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে? কোন একটি নির্দিষ্ট কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।তারপরেও তাদের যদি কোন অভিযোগ থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন এবং দেশের প্রচলিত আইন আছে তার মাধ্যমে বিচার হবে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এর আগে অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ছাত্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন পদ থেকে পদত্যাগ ও উপাচার্য একান্ত সচিব মোঃ আব্দুর রশিদও পদত্যাগ করেন। তবে ইকবাল কবির জাহিদ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম রিজেন্ট বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহকারী পরিচালক পদে রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews