1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুর বাড়িতে স্বেচ্ছাছাসেবক লীগের সভাপতিকে আশ্রয়, বিএনপির লোকজন ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি

  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুর বাড়িতে স্বেচ্ছাছাসেবক লীগের সভাপতিকে আশ্রয়, বিএনপির লোকজন ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,বহু অপকর্মের হোতা ও শীর্ষ সন্ত্রাসী রবি শিকদারকে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছেন নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও বিতর্কিত নেতা খায়রুজ্জামান মিনু। এ নিয়ে বিএনপি সহ তার অংগ সংগঠনের নেতা কর্মীসহ আন্দোলকারী শিক্ষার্থীরা মিনুকে দল থেকে বহিস্কারের জোর দাবি জানিয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের জমি দখল, চাঁদাবাজি, নাশকতা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করেছিল। এছাড়া রবি মাদক ব্যবসা ও চুরি-ডাকাতি-ছিনতাইয়ের সাথে জড়িত।রবি শিকদার ২০১৮ সালে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক ব্যবসায়ীকে পিস্তলের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮০ হাজার মার্কিন ডলার ছিনতাই করেন। ওই সময় রবি ও তার ছিনতাই গংদের নামে শার্শা থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী। সেই মামলায় রবি জেলও খেটেছেন। রবি শিকদার একজন নাভারণের শীর্ষ সন্ত্রাসী। বিগত দিনে ইউনিয়নের অনেক বিএনপির নেতাকর্মীদের অত্যাচার- নির্যাতন করেছে নানাভাবে ।

নাম প্রকাশে অনিচ্ছুক নাভারণ ইউনিয়ন বিএনপির এক নেতা মিনুর অপকার্ম সম্পর্কে বলেন, খায়রুজ্জামান মিনু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় কালীন সে দীর্ঘ দিন পলাতক ছিলেন। বিএনপির কোন নেতা কর্মীর সাথে তার কোন যোগাযোগ ছিলো না। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলোনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।এরপর থেকে খায়রুজ্জামান মিনু ফিরে আসেন বাড়িতে। এলাকায় বাহিনী তৈরি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ চাঁদা আদায় করছে তার বাহিনী। অনেকেই প্রাণের ভয়ে চাঁদা দেওয়ার কথা প্রকাশ করছে না। এলাকায় মিনু বাহিনীর গুন্ডারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করছে। কেউ চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে মিনু তার গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে আতংঙ্ক বিরাজ করছে। গত ৬ আগষ্ট মিনুর নির্দেশে নাভারণ ইউনিয়নের বাইশা চাঁদপুর গ্রামের কৃষক নুর ইসলামকে অস্ত্রের ভয় দেখিয়ে ৩ টি গরু নিয়ে গেছে তার গংরা।মিনুর এসব অপকর্ম বন্ধ না হলে ৭নং নাভারণ ইউনিয়ন বিএনপির রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন যেসকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপর নির্যাতন, হামলা-ভাংচুর, চাঁদাবাজি এবং ক্ষতি করেছে এখন সেইসব আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে ফের নানা অপকর্ম করছে নিজ দলের নেতা কর্মীদের সাথে।

মিনুর বাড়িতে আশ্রয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা রবির বড় ভাই কাশেম শিকদারও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক মেম্বার এবং তার ছেলে ইমরান শিকদার যশোর পলিটেকনিকেল কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী এই সন্ত্রাসী পরিবার ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের ক্ষমতা ব্যবহার করে নাভারণ ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের জমি দখলসহ ব্যাপক চাঁদাবাজি-নির্যাতন করেছে এবং নাশকতা মামলা দিয়েছে। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের ৫ দিন আগেও আওয়ামী লীগের সাবেক মেম্বার কাশেম শিকদার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন।

এছাড়া মেম্বারের ভাই রবি শিকদার আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন আগে বিশাল সন্ত্রাসী বাহিনীর দলবল নিয়ে নাভারণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রঘুনাথপুর বাগ গ্রামের বিএনপি কর্মী রেজাউল ইসলামের ভিটে বাড়ির জমি দখল করে মোট অংকের টাকার বিনিময়ে তা আওয়ামী লীগ নেতা হায়দার আলীকে দখল করে দেয়।

রেজাউলকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এই রবি শিকদার এবং তার বড় ভাই সাবেক মেম্বার কাশেম শিকদার কিছুদিন আগে তাদের আপন চাচা বিএনপি কর্মী রমিজ শিকদারের জমি দখল করে এতে রমিজ শিকদার বাঁধা দিলে তাকে এবং তার ছেলে খলিল শিকদারকে কাশেম মেম্বারের দুই ছেলে সন্ত্রাসী হত্যা মামলার আসামি ইয়াছিন শিকদার ও ইমরান শিকদারকে লেলিয়ে দিয়ে তার চাচা ও চাচাতো ভাইকে হাতুড়ি পিটা করে।ওই দখল করা জায়গায় কাশেম শিকদার কোটি টাকা খরচ করে দোতলা বাড়ি করেছে। এঘটনায় চাচা রমিজ শিকদার থানায় অভিযোগ দায়ের করেন। পরে থানার পুলিশ তদন্তে আসলে কাশেম মেম্বার পুলিশকে বলে তার চাচা জামাত-বিএনপির লোক এরপর পুলিশ তদন্ত না করেই চলে যায়। পরের দিন কাশেম মেম্বার উল্টো তার চাচার বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করেন।

বিএনপির এই নেতা আক্ষেপ করে আরো বলেন,বিগত দিনে কাশেম মেম্বার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রবি শিকদার পুরো নাভারণ ইউনিয়নে সন্ত্রাসী বাহিনী তৈরি করে বিএনপি নেতাকর্মীরা ও সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। এতো অত্যাচার- নির্যাতনের পর এখন তাদের আশ্রয়দাতা নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু। বিএনপির এই নেতা মোটা অংকের টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রবি শিকদারকে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন। রবি শিকদার বিএনপি নেতা মিনুর বাড়িতে থেকে মাদক ব্যবসা, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে কাজ করছে । এসব অপরাধমূলক কর্মকান্ড হচ্ছে বিএনপি নেতা মিনুর শেল্টারে যা স্বেচ্ছাসেবক লীগ নেতা রবির কাছ থেকে মাসিক মোট অংকের টাকা নিয়ে থাকেন বলে অভিযোগ। এব্যাপারে মিনুর সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: বিগত বিএনপির সরকারের আমলেও মিনুর বিরুদ্ধে সালিশ বাণিজ্যে সহ নানান অভিযোগ ছিল। তিনি গ্রামগঞ্জে এবং বাজারে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ভয়ভীতি দেখিয়ে ব্যাপক সালিশ বাণিজ্য করেছেন। যার থেকে রেহাই পায়নি বিএনপির কর্মীরাও। এমনও করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সালিশে বিএনপি সমর্থকদের মোটা অংকের জরিমানা করেছেন। বিএনপি নেতার মিনু পুরনো সেই চরিত্র আবার নতুন করে ফুটে উঠেছে। মিনুর মতো দুর্নীতিবাজ ও চাঁদাবাজ নেতাকে দল থেকে বহিস্কারের জোর দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews