1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

জিএসটির তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন

  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

জিএসটির তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন

শহিদ জয়,যশোর অফিস :

জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের তৃতীয় পর্যায়ে ৯৯ দশমিক ৩৪ শতাংশ প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়েছে। এরপর চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে ভর্তির অবশিষ্ট কার্যক্রম সমাপ্ত করা হবে।

২১ আগস্ট বুধবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির ২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে জিএসটি গুচ্ছ পরীক্ষা (২০২৩-২০২৪)-এর আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং অর্থ কমিটির প্রধান ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন উপাচার্যের দায়িত্ব হতে পদত্যাগ করেছেন।

সুতরাং চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করে অবশিষ্ট কার্যক্রম সম্পন্নের জন্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের পরিবর্তে অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়,

কিশোরগঞ্জ-কে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং অধ্যাপক ড.হাফিজা খাতুনের পরিবর্তে অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর-কে অর্থ কমিটির প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অর্থ কমিটির প্রধানের সাথে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখকে ব্যাংক হিসাবের চেকের স্বাক্ষরকারী হিসেবে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নতুন আহ্বায়কের নেতৃত্বেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দের সমন্বয়ে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়ার অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews