যশোর সদরের সাড়াপোল রুপদিয়া এলাকায় বিভিন্ন প্রকার মাদক বিক্রি হচ্ছে দেদারচ্ছে। হাত বাড়ালেই গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ নানা প্রকার মাদক দ্রব্য পাওয়া যায়। কতিপয় চিহ্নিত মাদক ব্যবসায়ী বিভিন্ন পেশার আড়ালে এই মাদক কেনাবেচা করছে।
ওই এলাকায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মাঝে মধ্যে অভিযান চালায়। আটক করে মাদকসহ আসামি। কিন্তু মাদক কেনাবেচা বন্ধ হচ্ছে না।গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তরিকুল ইসলাম অভিযান চালিয়ে রুপদিয়া বাজারের খলিলের চায়ের দোকানের সামনে থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আওয়াল নামে এক যুবকককে আটক করেন। আওয়াল মণিরামপুর উপজেলার খাটুরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অভিযানের সময় বেশ কয়েকজন পুলিশ দেখে পালিয়ে যায়।
এলাকাবাসি জানিয়েছে,গ্রামের বাইলে থেকে মাদক ব্যবসায়ীরা মোবাইল ফোনে যোগাযোগ করে মাদক দিয়ে যায়। অনেকে ভ্যান, ইজিবাইক চালায়। আবার ক্ষেতে খামারে কাজ করে দিনে। আর রাতে বিক্রি করে মাদকদ্রব্য। রপদিয়া কলোনীপাড়ার ভ্যান চালক শাহাবুদ্দিনকে খোলা চোখে দেখে বোঝা যাবে না যে তিনি মাদক ব্যবসা করে। কিন্তু ভ্যান চালিয়ে আড়ালে তিনি গাঁজা বিক্রি করে থাকেন। অনেকে ডাব বিক্রির আড়ালে বিক্রি করে মাদক।
বাজারের আশে পাশে, আম-কাঁঠালের বাগানের মধ্যে বিক্রি হয় মাদক। ওই গ্রামের ১০/১২ জন মাদক কেনা বেচার সাথে যুক্ত। সচারচার পুলিশি অভিযান না থানায় মাদক কারবারিরা ওই বাজার বেছে নিয়েছে।
অনেকে মাদক বিক্রির প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীরা নানা হুমকি দিয়ে থাকে। ফলে তাদের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসি। গ্রামবাসির দাবি, মাঝেমধ্যে ন্যায় প্রতিনিয়ত পুলিশি অভিযান থাকতে হবে গ্রামের। চিহ্নিতদের আটক করে আইনের আওতায় নিলে মাদক ব্যবসা বন্ধ হবে।

Leave a Reply