যশোরে জমি জবর দখল ও মাটি কাটতে বাধা দেয়ায় মারপিট, বসত বাড়ি ভাংচুর ও আড়াই লাখ টাকার স্বর্ণালংকারসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৭ মে সকালে শহরতলীর তপসীডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। ১১ জনের বিরুদ্ধে বাদী একই এলাকার মোফাজ্জেল হোসেনের মেয়ে তানজীনা ফেরদৌস ১৮ মে এই মামলাটি করেন।
আসামিরা হলো, একই গ্রামের আবু সাইদ, আবু বক্কার খোকন, আব্দুল হামিদ, সফিয়ার রহমান, সাইফুর রহমান, সজিব, সাজিত, নারগিস, নজিমা ও পাখি খাতুিইবাদী মামলায় বলেছেন, আসামিদের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে।
কিছুদিন পূর্ব থেকে বাদীর জমি থেকে জোর পূর্বক মাটি কেটে ও জবর দখলের চেষ্টা করে। তারই জের ধরে গত ৭ মে সকাল ৯টার দিকে বিবাদীরা সকলেই বাদীর জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে ও সেখানে থাকা কাঁচা বসত ঘর ভাংচুর করছে বলে তিনি লোক মুখে জানতে পারেন।
এরপরে বাদী ও তার মা সেখানে গিয়ে বাধা দিলে তাদের মারপিট করা হয়। একই সাথে তাদের গলায় থাকা এক লাখ ১৬ হাজার টাকা এবং ২৯ হাজার টাকা মূল্যের কেটি মোবাইল ফোনসেট নিয়ে নেয়। এরপরে বাদী চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদেরকে রক্ষা করেন।
এসময় বাদী ও তার মাকে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার ১৩ দিন পের থানায় মামলা হলেও কোন আসামিকে আটক করতে পরেনি পুলিশ। তবে আসামি আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক।

Leave a Reply