যশোরে সদর উপজেলায় রামনগর গ্রামে টাকা আত্মসাৎ এবং দাবিকৃত চাঁদা না পেয়ে এক নারীর (৩০) সম্ভ্রমহানী এবং টাকা কেড়ে নেয়ার ঘটনায় ৩জনের নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
দায়ের করা মামলায় আসামিরা হচ্ছে সদর উপজেলার রামনগর পুকুরকুল এলাকার শাহজাহান মাষ্টারের ছেলে মুকুল (৫৫), ওই এলাকার ইসমাইল হাজীর চাতালের পূর্বপাশের জীবন বারিক (৬৫) এবং আনোয়ার হোসেনের ছেলে আহাদ (২৭)।
থানায় দায়ের করা মামলায় তিনি বলেছেন,তার পূর্বের স্বামী মাসুদ আলম মারা যাওয়ার পর শহিদুল ইসলামের সাথে বিয়ে হয় এবং তিনি বর্তমানে রামনগর রেলক্রসিং এর কাছে তার পিতার বাড়িতে থাকেন। তার পূর্বের স্বামীর চামড়া কেনা বেচা করতেন রাজারহাট বাজারের মেসার্স ঢাকা ট্রেডার্সের মালিক কাকনের সাথে।
তার কাছে মাসুদ আলমের ১৬ লাখ ৫৭ হাজার ১৫০ টাকা পাওনা থাকে। এবং আসামি মুকুলের তার স্বামীর কাছে ৫ লাখ টাকা পাওনা থাকে। ২০২২ সালের ২৮ অক্টোবর তার মাসুদ আলম মারা যাওয়ার পর আসামিরা তার বাড়িতে যায় এবং হুমকি ধামকি দিয়ে তিন সাদা কাগজে সাক্ষর করিয়ে নেয়।
মাসুদ আলম মারা যাওয়ার ৬ মাস পর তিনি জানতে পারেন আসামিরা পরস্পর যোগসাজসে তার স্বামীর পাওনা টাকা তুলে নিয়ে আত্মসাৎ করে। এরপরও মুকুল তার ৫ লাখ টাকা চাঁদা স্বারুপ দাবি করে।
গত ২৫ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে আসামিরা তার বাড়িতে যায় এবং চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে মুকুল তাকে টান হেচড়া করে। এবং শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানী ঘটনায়।
পরে তার পারস (ভ্যানেটি ব্যাগ) থেকে ৫০ হাজার টাকা নিয়ে নেয়। এবং চলে যাওয়ার সময়ে হুমকি দিয়ে যায়।পরে বিষয়টি নিয়ে তিনি তার পরিবারের লোকজনের সাথে কথা বলে থানায় অভিযোগ দিলে পুলিশ গত শুক্রবার তা মামলা হিসাবে রেকর্ড করে।

Leave a Reply