শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকার মনিহার মোড়স্থ হোটেল রাজ মহল এর সামনে থেকে স্থানীয় জনগন রাসেল সরদার ওরফে কাঞ্চন নামে এক সন্ত্রাসীকে স্টীলের বার্মিজ চাকুসহ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
সে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ কবরস্থানের সামনে সোবহান সরদার ওরফে সোহানের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
শনিবার রাতে কোতয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা মোবাইল-১৩ ডিউটি করার সময় খবর পান শহরের মণিহার মোড়স্থ হোটেল রাজ মহল এর সামনে স্থানীয় জনগণ এক সন্ত্রাসীকে স্টীলের বার্মিজ চাকুসহ ধরে গণধোলাই দিয়েছে।
সন্ত্রাসী উক্ত স্থানে জনসাধারনের বিরক্তিকরণ কর্মকান্ড করছিল। পরে জনসাধারণ ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে।
এসময় তার দখলে থাকা একটি স্টীলের বার্মিজ চাকু উদ্ধার করে। রোববার ২১ এপ্রিল দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





Leave a Reply