চাঁদপুরের মতলবে ফারাজিকান্দি ইউপি সদস্য সুরুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামি কবির হোসেনকে (৩৩) র্যাব যশোর থেকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত কবির হোসেন চাঁদপুর মতলবের উত্তর মাইজকান্দির মৃত রহিম উদ্দিন পাটোয়ারীর ছেলে।
র্যাব-১০ এবং র্যাব-৬ এর একটি যৌথ দল রোববার (২১ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে যশোর জেলার অভয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কবিরকে গ্রেপ্তার করে। র্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) সহকারি পুলিশ সুপার এম. জে. সোহেল বলেন,
গ্রেফতারকৃত কবির ইউপি সদস্য সুরুজ হত্যাকা-ে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হত্যাকা-ের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে পারিবারিক সালিশ বৈঠক
চলাকালে সুরুজ আলী প্রধানকে (৬৪) ঘুষি মেরে হত্যা করে কবির। নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্রামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।





Leave a Reply