২০ এপ্রিল ২০২৪ যশোরের ডিবির এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান, এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ৪টা.২০ মিনিটে যশোর জেলার চৌগাছা থানার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামের ধোনার খাল নামক ব্রীজের দক্ষিন পাশ হইতে আসামী
১। মোঃ আলমগীর (৪৫), পিতা-মৃত আব্দুল গণি মন্ডল, সাং-ইন্দ্রপুর, ২। বিল্লাল হোসেন (৩৩), পিতা-মন্টু মিয়া, সাং-গয়ড়া (পশ্চিমপাড়া), উভয় থানা-চৌগাছা, জেলা-যশোরদ্বয় কে ২৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৭৮০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শাহিনুর রহমান বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
২য় অভিযানে ২০ এপ্রিল যশোরের ডিবির এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব, এএসআই(নিঃ)/ মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ০৫টা.৫৫ মিনিটে
যশোর জেলার বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা মাঠপাড়ার মোঃ মিজানুর রহামান এর পুকুরপাড়ে মাটির রাস্থার উপরে হইতে আসামী মোঃ ইসরাফিল মোড়ল (৩৫), পিতা-মান্নান মোড়ল, মাতা-মৃত আলেয়া খাতুন, সাং-খড়িডাঙ্গা (মাঠপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৪০০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) হরষিত রায় বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
৩য় অভিযান-২০ এপ্রিল যশোরের ডিবির এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম, এএসআই (নিঃ)/৫৩৮ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০৮টা :২০ মিনিটে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ড ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে রাস্তার উপর হইতে আসামী
১। মোঃ কুতুব উদ্দিন শশী(২৭), পিতা-মৃতঃ আব্দুল করিম, মাতা-হায়াতুন নেছা, সাং-পুটখালী ট্যাঙ্কির মোড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ৩৬ (ছত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিলের মুল্য অনুমান ১,০৮,০০০ /- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply