যশোর অফিস :
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আবদুল মান্নানদ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকায় টহল ডিউটি করাকালীন ০৯/০৪/২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:১০ মিনিটে
ঝিকরগাছা থানাধীন কুলবাড়িয়া সাকিনস্থ সুইচগেটের পূর্বপার্শ্বে কুলবাড়িয়া চাররাস্তার মোড়ের কোরবান আলী জানায় নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু দেখিয়ে প্রতারণাপূর্বক ৫০,০০০/= টাকা নিয়ে অজ্ঞাতনামা ০৬জন লোক মাইক্রোবাসে করে সুইচগেটের দিকে চলে যায়।
ডিবির টিমের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ০৮:৪৫ মিনিটে ঝিকরগাছা থানার কুলবাড়িয়া টু বাগআঁচড়া গামী সুইচগেটে সংলগ্ন ওজিয়ার মেম্বারের বাড়ির সামনে রাস্তার উপর হতে মাইক্রোবাসসহ ০৭জন আসামী, নগদ ২৮,৫০,০০০/= টাকা ও ০৩টা নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু উদ্ধারসহ গ্রেফতার করেন।
এ ঘটনায় কোরবান আলী @ মোরশেদ বাদী হয়ে এজাহার দায়ের করলে ঝিকরগাছা থানার মামলা নং-১৭, তাং- ১০/০৪/২০২৪ খ্রিঃ, ধারা- ৪২০/৪০৬ পেনাল কোড রুজু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সংঘবদ্ধ প্রতারক চক্র, তারা দেশের বিভিন্ন জেলায় নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে।
আসামীর (১) আমিনুল ইসলাম (৪২), পিতা- আব্দুল আজিজ, সাং- রুপপুর, থানা- বেড়া, জেলা- পাবনা, (২) মোস্তফা জামাল (৫১), পিতামৃত- মোকাদ্দেস হোসেন, সাং- ওয়ারলেসপাড়া সিদ্দিকিয়া সড়ক, থানা ও জেলা- ঝিনাইদহ,
(৩) এসএম গোলাম কিবরিয়া (৪৪), পিতামৃত- সরদার গোলাম আহম্মেদ, সাং- এখলাছপুর, থানা- মতলব, জেলা- চাঁদপুর, (৪) মঞ্জুরুল আলম (৩২), পিতা- নুরুল আলম,
(৫) বিথি (২৮), স্বামী- মঞ্জুরুল আলম, উভয়সাং- বর্ডার বাজার, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, (৬) রিপন খান (৩৮), পিতা- ফালান খাঁ, সাং-চরতলা, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল,(৭) নাজমুল ইসলাম (৩৩), পিতা- কলিম উদ্দিন গাজী, সাং- বড়ালি, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা।

Leave a Reply