1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ৭ জন গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

যশোরে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ৭ জন গ্রেফতার

যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে টাকাসহ দুই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণের ঘটনায় জড়িত সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করে। এরপর যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য হারুন অর রশিদ (৩৩), পিয়াস হাসান (২৪), ইশতিয়াক আহমেদ (২৪),

রাশেদ হাওলাদার (২৮), সোহেল আহমেদ বাবু (৩২), উজ্জ্বল হোসেন (৩০) এবং হাফিজুর রহমানকে (৩২) গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ১৬ মার্চ সোহাগ হোসেন ও হাবিবুর রহমান নামে দুই ব্যক্তি সবজি বিক্রি করে ঢাকা থেকে বাসে যশোর আসছিলেন।

আসামিরা যশোর শহরতলির চাচার পোস্ট এলাকায় বাস থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুজনকে নামিয়ে নেয়।

এরপর তাদের একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তরা কাছে থাকা সাড়ে ৪ লাখ টাকা কেড়ে নিয়ে ব্যবসায়ীদের কেশবপুরে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ জানায়, আসামিরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

-বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews