1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরের সন্ত্রাসী অনিক দুই সহযোগীসহ আটক,অস্ত্র উদ্ধার

  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোরের সন্ত্রাসী অনিক দুই সহযোগীসহ আটক,অস্ত্র উদ্ধার

যশোর অফিস :

যশোর ডিবি পুলিশ এবার অভিযান চালায়ে যশোরের আলোচিত সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিক ও তার দুই সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের শংকরপুর ব্যাংকার কলোনীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো যশোর শহরের বকচর হুশতলা এলাকার শেখ রেজাউলের ছেলে শেখ অনিক (২৮), পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আশরাফুল ইসলাম আশা (৪৫) ও অভয়নগর উপজেলার গুয়োখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৪৮)।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি’র টিম অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর ব্যাংকার কলোনীতে অভিযান চালানো হয়।

এসময় রাস্তার উপর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিককে বিদেশি পিস্তলসহ আটক করা হয়। একইসাথে তার সহযোগী আশরাফুল ইসলাম আশা ও হুমায়ুন কবির মনাকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews