যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (ছোটখুদড়া-রাজাপুর) উপ-নির্বাচনে জাহিদ হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোরগ প্রতিকে ৫৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউওয়েল সেলিম হোসেন পেয়েছেন ৪৮৯ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটারশনিবার (৯ মার্চ) বিকেল ৫টা নির্বাচনী ফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ছোটখুদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রিজাইডিং কর্মকর্তা ও বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ জানান, নির্বাচনে ১৪৯২ জন ভোটারের মধ্যে ১০৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে প্রতিদ্বন্দ্বী টিউওয়েল প্রতিকের প্রার্থীর চেয়ে ১০৯ ভোট পেয়ে মোরগ প্রতিকের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বি পালন করেন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত। ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগ,
উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা সুলতানা, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক স্বপন কুমারের নেতৃত্বে
পুলিশের একটি দল নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা জোরদার করে।

Leave a Reply