1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে হত্যাকারির সাথে বসবাসের অপরাধে পুড়লো ৬পরিবারের সহায় সম্বল

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

যশোরে হত্যাকারির সাথে বসবাসের অপরাধে পুড়লো ৬পরিবারের সহায় সম্বল

যশোর অফিস :

যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী টগরকে হত্যার সময় বাধা না দেয়ায় এবং খুনির সাথে একই বাড়িতে বসবাস করার অপরাধে ৬টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তাদের দেওয়া আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও নগদ দেড় লাখ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, জড়িত সন্দেহে দুই যুবককে হেফাজতে নেয়া হয়েছে এবং এটা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

যশোরে গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন যশোর শহরের বারান্দিপাড়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী টগর। চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফ্রেব্রুয়ারি তিনি মারা যান এবং গতকাল রাতে তার লাশ এলাকায় আনা হয়। এ ঘটনায় জড়িত ছিল একই এলাকার মেঠোপাড়ার আয়ান নামে এক যুবক। আয়ানের বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।

সেসময় আশপাশের লোকজন টের পেলেও কেউ ঘর থেকে বের হননি। আর সেটাই কাল হয়েছে তাদের জন্য। সহযোগিতায় বের না হওয়ায় ও ঘাতক আয়ানের সাথে পাশাপাশি বাড়িতে থাকায় শায়েস্তা করতে শনিবার গভীর রাতে ওই এলাকার ৬টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘরের বাসিন্দারা জীবননিয়ে বের হতে পারলেও রক্ষা করতে পারেননি নগদ টাকা, চাল-ডাল নিত্য প্রয়োজনীয় জিনিষসহ মূল্যবান আসবাবপত্র। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত বাবু জানান, ৯ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে আয়ান ও তার সহযোগীরা টগরকে ছুরিকাঘাত করে। এসময় আমরা ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি। এরপর আয়ান ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু টগরের বন্ধুর অব্যাহতভাবে হুমকি দিতে থাকে। তারা বলেন, টগরকে বাঁচাতে যারা এগিয়ে আসেনি তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

গতকাল রাতে লাশ আসার পর ঠিক রাত দেড়টার দিকে আগুন দেয় টগরের বন্ধুরা। ঘর থেকে কোন মতে জীবন নিয়ে বের হয়েছেন তারা। টিভি, ফ্রিজ, নগদ টাকা, চাল ডাল সব পুড়ে গেছে।

মোস্তফা নামে অপর এক ক্ষতিগ্রস্ত বলেন, আমি ক্যান্সারের রোগী। ঘরে আমার চিকিৎসার এক লাখ টাকা ছিলো। দুইদিন আগে ঋণ করেছি। আগুনে সেই টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। পাশের ঘরের লোক ফল ব্যবসা করে। তার নড়দ ৩০ হাজার টাকাসহ সব পুড়ে গেছে। আমাদের পরনোর কাপড় ছাড়া আর কিছু নেই। আমরা নিস্ব হয়ে গেলাম।

ঘর মালিক ওমর ফারুক তারেক বলেন,আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ছুটে আসি। এরপর আগুন নেভানোর কাজ শুরু করি। এসময় সন্দেহভাজন দুই যুবককে আটক করি। পরে পুলিশ আসলে তাদের কাছে সোপর্দ করি। আগুনে আমার ভাড়া দেয়া ৬টি ঘর পুড়ে গেছে। সময়,ত ফায়ার সার্ভিস না আসলে পাশের আরো অনেকের ঘরে আগুন ছড়িয়ে পড়তো। এ ঘটনায় জড়িতদের আটক ও শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে জড়িত সন্দেহে আটক দুই যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন.

এটা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ক্ষতিগ্রস্তদের দেয়া তথ্য মতে, অগ্নিকান্ডে তাদের নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews