যশোরের “জস খেজুরের রস” বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের বহরমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মানব কল্যাণে মাওলানা মোঃ ফারুক হোসেন। পেশায় একজন শিক্ষক
প্রতিটি কর্মকান্ডে মানব কল্যাণের সাথে জড়িত। শিক্ষকতা, ইমাম, বিবাহ রেজিস্ট্রার, সভাপতি, পরোপকারী, সফল বাবা ও সর্বোপরি স্বনামধন্য গাছি। এলাকার মানুষের কাছে “রস কাকা” নামে পরিচিত।
শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস আহরন করে এলাকার অসহায় মানুষের মাঝে নিঃসার্থে মাইকিং করে খাওয়ান তিনি। সরকারি পতিত জায়গায় নিজস্ব অর্থায়নে ফলজ, বনজ চারা রোপন করে থাকেন।
মৃত ব্যক্তির শোকার্ত পরিবারের পাশে থেকে তাদেরকে সান্তনা দেওয়া, বিবাহযোগ্যা মেয়ের অসহায় পিতাকে সহায়তা করা, অসহায়, দুস্থ্য গরীব মানুষের মৃত্যু হলে তাদের দাফন করার জন্য কবরস্থানের জন্য জমি দান করার মত মহতী কাজটিও করেছেন।
প্রাকৃতিক দুর্যোগ কালিন সময়ে ক্ষতিগ্রস্থ্যদের পাশে থেকে সার্বিক সাহায়্য সহানুভূতির দেখিয়ে থাকেন বলে স্থানীয়রা বলেন। এই গুনি মানুষটি প্রতিদিন সকালে খেজুরের টাটকা রস গাছ থেকে সংগ্রহ করে নিঃস্বার্থে খাওয়ান মানুষকে।
একাজে সহযোগিতায় দুই ছেলে ও এক মেয়ে সাহায্য করেন বলে মাওলানা ফারুক হোসেন জানান।
রাস্তার দুপাশে তাল ও খেজুরের বীজ বপন করেন। আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত রেখে যেতে চান “রস কাকা”।





Leave a Reply