যশোর শহরের ষষ্টিতলা পাড়ায় কুলপাড়তে নিষেধ করায় দুইজনকে ছুরিকাঘাত ও এক নারীকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই এলাকার আজিজুল ইসলাম বাবুর স্ত্রী নুজহাত নাদিয়া স্মৃতি (৩৭)।
আসামিরা হলো, ষষ্টিতলা বুনোপাড়ার রনি (২২), রফিকুল ইসলামের ছেলে সুমন (২০), সাত্তার মিস্ত্রি ওরফে পাকুর ছেলে মিলন হোসেন (২০) ও রাব্বি (২২)।
নুজহাত নাদিয়া স্মৃতি এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা এলাকায় কিশোর অপরাধী হিসাবে পরিচিত। সবসময় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। আসামিরা প্রায় সময় তার বাড়িতে ঢুকে গাছের কুল পাড়ার নামে বিভিন্ন ক্ষতি সাধন করে।
গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির ভেতরে পানির ট্যাংকের ওপর দাড়িয়ে কুল পাড়তে থাকে। তিনি তাদের নিষেধ করায় তারা তাকে গালিগালাজ করে। তাকে এলোপাতাড়ি মারপিটে জখম করে।
এ সময় তার ছেলে আরাফাত ইসলাম (১৭) ও ভাই রাহাত সাদ (৩০) এগিয়ে আসলে তাদেরকেও মারপিটে জখম করে। একটি ধারালো চাকু দিয়ে তার ছেলে ও ভাইকে আঘাত করলে তারা রক্তাক্ত জখম হয়।
এ সময় চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
পরে আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।





Leave a Reply