1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

কর্মসংস্থান সৃষ্টিতে পিঠা ও চায়ের দোকান হস্তান্তর যশোর নাগরিক সংঘের

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

কর্মসংস্থান সৃষ্টিতে পিঠা ও চায়ের দোকান হস্তান্তর যশোর নাগরিক সংঘের

যশোর অফিস :

যশোর শহরের লালদিঘি পাড়ে চা বিক্রি করে জীবীকা নির্বাহ করেন আব্দুল বাদশাহ্ নামে বয়স্ক এক ব্যক্তি। একটি মাত্র ফ্লাক্সে গরম পানি রেখে ‘টি ব্যাগ’ দিয়ে চা বানিয়ে বিক্রি করেন তিনি। এভাবে চা বিক্রি করে দিন শেষে সামান্য পরিমাণ কিছু টাকা আয় হয় তার। যা দিয়ে জীবন ধারণ করা কঠিন হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি ‘পিঠাচা’র দোকান করে দিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)। শনিবার দোকানটি হস্তান্তর করা হয়। 

যনাস সূত্র জানায়, সংগঠনের কর্মসংস্থান প্রকল্পের আওতায় আব্দুল বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি চা ও পিঠার দোকান করে দেয়া হয়েছে। পিঠা তৈরির জন্য উন্নত একটি চুলা, পিঠা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নতুন একটি ফ্লাক্সসহ চার্জার লাইট কিনে দেয়া হয় বাদশাহ্কে।

এদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পিঠা ও চায়ের দোকান হস্তান্তর করেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্। উপস্থিত ছিলেন যনাসের সমন্বয়ক আলী আজম টিটো, সদস্য আহাদ আলী মুন্না, বাদশাহ্ ভাইয়ের ‘পিঠাচা’ প্রকল্পের সমন্বয়ক সালমান হাসান রাজিব, সংগঠনটির সদস্য সাংবাদিক রতন সরকার, ইমরান হাসান টুটুল প্রমুখ। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews