যশোর শহরের দড়াটানা মোড় হাসপাতাল সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এসময় ভৈরব ও নিউ ভৈরব হোটেলের সামনের অংশসহ ফলের দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন হাসপাতাল সড়কের দু’পাশের ফুটপাত দখল করে ব্যবসায়ীরা তাদের দোকানপাট করে দীর্ঘদিন ফলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সেই সাথে ভৈরব ও নিউ ভৈরব হোটেল কর্তৃপক্ষ সামনের সড়কের অংশ দখল করে চুলা ও টেবিল বসিয়ে ব্যবসা চালচ্ছেন। এতে করে জনগন ফুটপাত ব্যবহার করতে না পারায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।
এ বিষয়টি পৌরসভার নজরে আসলে আজ বুধবার বেলা ১১টার দিকে ওইস্থানে উচ্ছেদ অভিযান চালান পৌরসভা কর্তৃপক্ষ। এসময় ভ্রাম্যমাণ আদালত ওই দুটি হোটেলের সামনের অংশ ভেঙে গুড়িয়ে দেয়।
এছাড়া সড়ক দখল করে ব্যবসা করার কারণে আরো প্রায় ২৫টি দোকান উচ্ছেদ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসির। এসময় পৌরসভার কর্মকর্তাসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply