যশোর শহরের রেলবাজার এলাকার বালু ব্যবসায়ী কোরবান আলীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার আহত কোরবান আলী ভাই রেলবাজার গাড়োয়ার পাড়ার শেখ মোহাম্মদ সেলিম বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলো হলো, শহরের খড়কি কলাবাগান পাড়ার বাশার মোল্যা ওরফে কানা বাশার ও তার ছেলে তুহিন মোল্য, মেয়ে নাজমা বেগম, মৃত জুম্মান হোসেনের ছেলে শিপন, মৃত নুর ইসলামের ছেলে সোহেল, রবিউল ইসলামের ছেলে অমিত এবং চান্দুর পালক ছেলে আল আমিন।
মামলার অভিযোগে জানা গেছে, শহরের রেল বাজার গাড়োয়ান পাড়ার কোরবান আলী বালুর ব্যবসা করেন। আসামিরা এলাকার চিহ্ন সন্ত্রাসী ও চাঁদাবাজ। বেশ কিছুদিন ধরে আসামিদের সাথে কোরবান আলীর শত্রুতা চলে আসছিল।
গত ৭ ডিসেম্বর কোরবান আলী কলাবাগান পাড়ায় পাওনাদারদের কাছ থেকে টাকা আদায় করতে যান। ফেরার সময় কোরবান আলী খড়কির জনৈক মিন্টু মিয়ার বাড়ির পাশের গলি রাস্তায় পৌঁছালে আসমিরা গতিরোধ করে কুপিয়ে গুরুতর জখম ও কাছে থাকায় ২৫ হাজার টাকা কেড়ে নেয়।
এসময় কোরবান আলীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী চলে যায়। গুরুতর আহত কোরবানকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করে তিনি থানায় এ মামলা করেছেন।




Leave a Reply