পুুলিশ ও মাদকদ্রব্য বিভাগের কতিপয় অর্থলোভী কর্মকর্তা এবং সদস্যদের সাথে সাপ্তাহিক ও মাসিক চুক্তিকে খোদ যশোর শহরের মধ্যে বেচাকেনা হচ্ছে বাংলা মদ ও বিষাক্ত স্পিরিট। যার ফলে মদ সেবনকারী পরিবারের মধ্যে নতুন করে প্রান নাশের আশংকা দেখা দিয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় শহরের বড় বাজারের দু’টি স্থানে অবাধে বিষাক্ত মদ বেচাকেনা রীতিমত বাজারের ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ ব্যাপারে বড় বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অতিদ্রুত অবৈধভাবে মদ বেচাকেনা বন্ধে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যশোর শহরের বড় বাজারের দু’টি স্থানে ৮/১০ জনের একটি সিন্ডিকেট ও শহরের পৌরসভা নবনির্মিত মাকের্টেও সামনে হরিজন পল্লিতে মাদকদ্রব্য
নিয়ন্ত্রন অধিদপ্তরের ও সদর পুলিশ ফাঁড়ীর কতিপয় অর্থলোভী কর্মকর্ত কে ম্যানেজ করে অবৈধভাবে মদ ও স্পিরিট বেচাকেনা করছে বলে খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, শহরের বাবু বাজার পতিতালয় ও তার সামনে তাড়িখানা গলি এবং তার আশপাশ এলাকায় বেজপাড়ার বাসিন্দা মন্টু সাহা,
চায়ের দোকানের আড়ালে বিরামপুরের আব্দুর রশিদ,একই এলাকার রাসেল, আনারুল, ভোলা জেলার বাসিন্দা আবাসিক হোটেল স্বপ্নপুরি হোটেলের বোর্ডার ছোট মহাসিন ও মাড়োয়াড়ী মন্দির সংলগ্ন পতিতালয়ের সামনে সাজু,রতন,কৃষ্ণ,
কালো মিন্টুসহ একটি সিন্ডিকেট লাইসেন্স ছাড়াই অবৈধভাবে মদ অবাধে বিক্রি করছে। খুব ভোর থেকে গভীর রাত পর্যন্ত মদ বিক্রির এই সিন্ডিকেট অবৈধভাবে সংগ্রহকৃত মদের মধ্যে বিভিন্ন বিষাক্ত স্পিরিটসহ নেশায় আসক্ত
করার উপাদান মিশিয়ে অধিক লাভের আশায় লাইসেন্স বিহীন সেবনকারীদের কাছে অর্থের লোভে বিক্রি করছে। সূত্রগুলো আরো জানিয়েছেন, বছর কয়েক পূর্বে বড় বাজার এলাকার এই দু’টি স্থান থেকে মদ সেবন করে শহরের বারান্দী পাড়া এলাকার ছোট মনি,
গরীবশাহ সংলগ্ন দরগা মনি,শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ বাসিন্দা সাবুর,ইডেন মার্কেটের এক সময়ের ভিডিও ব্যবসায়ী নুরু,কচুয়া এলাকাসহ যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।
বিষাক্ত মদ সেবন করে আক্রান্ত হয়েছিল প্রায় ২৫ জনের অধিক সেবনকারী। অবৈধভাবে শহরের হাটখোলা রোডস্থ মাড়য়াড়ী মন্দির সংলগ্ন পতিতালয়ের সামনে ও বাবু বাজার পতিালয় এলাকায় মদ বেচাকেনার সাথে
জড়িত কমপক্ষে ৩০ জনের অধিক ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে সেই সময় ৫টি মামলা করেন তৎকালীন মদ সেবনকারীর পরিবারের সদস্য কোতয়ালি থানায় কর্মরত পুলিশের সদস্যরা।
যে মামলাগুলি এখনও চার্জশীট দাখিল হওয়ার পর বর্তমানে বিচারাধীন । সুত্র গুলো আরো জানিয়েছেন, ওই সময় মামলার আসামীদের মধ্যে বর্তমানে কয়েকজন আবারো বিষাক্ত অবৈধ মদ ও স্পিরিট বেচাকেনায় লিপ্ত হয়েছেন ।
এভাবে প্রকাশ্যে অবৈধভাবে মদ ও স্পিরিট বেচাকেনার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার না হলে যে কোন সময় আবারো বড় ধরনের প্রাণহানীর ঘটনার উৎপত্তির আশংকা প্রকাশ করেছেন যশোরের বিভিন্ন পেশার মানুষ।




Leave a Reply