1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

প্রধানমন্ত্রীর সহয়তার চেক নিয়ে তালবাহানা, মারা গেল অসুস্থ বিলকিস খাতুন প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সহয়তার চেক নিয়ে তালবাহানা, মারা গেল অসুস্থ বিলকিস খাতুন প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোর অফিস  :

 প্রধানমন্ত্রীর সহয়তার চেক নিয়ে তালবাহানা, মারা গেল অসুস্থ বিলকিস খাতুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নাতনীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করেছিলেন যশোরের মনিরামপুর উপজেলার গাঙ্গুলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য বৃদ্ধ মশিয়ার রহমান।

প্রধানমন্ত্রী সহায়তার চেকও পেয়েছিলেন তিনি, তবে সেই চেক শেষ পর্যন্ত অসুস্থ নাতনী বিলকিস খাতুনের (২৭) চিকিৎসায় উপকারে আসেনি।

প্রধানমন্ত্রী সহায়তার চেক নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের তালবাহানায় চেক পেতে দেরী হওয়ায় অকালে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই বৃদ্ধর নাতনী বিলকিস খাতুন। গত ৯ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রোববার (১২ নভেম্বর) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধ মশিয়ার রহমান। তিনি রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রুহুল আমিন। মৃত বিলকিস খাতুন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত জাকিরের ছেলে। বাবা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বড় হয় বিলকিস।

সংবাদ সম্মেলনে বৃদ্ধ মশিয়ার রহমান জানান, তার নাতনী বিলকিস খাতুন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে দেশের বিভিন্ন স্থানে ডাক্তার দেখিয়ে অর্থনৈতিক ভাবে সর্বশান্ত হয়ে যান তিনি।

দরিদ্র হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর চিকিৎসা সহায়তার জন্য আবেদন করেন। গত ২৩ আগস্ট প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল শাখা হতে ৫০ হাজার টাকার চেক যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে বলে এক চিঠিতে আমাকে অবগত করা হয়। এবং তাকে জেলা প্রশাসক কার্যালয় থেকে চেক সংগ্রহের জন্য বলা হয়।

বৃদ্ধ মশিয়ার রহমান অভিযোগ করে জানান, দীর্ঘদিন জেলা প্রশাসকের কার্যালেয়ে ঘুরাঘুরি করেও তিনি প্রধানমন্ত্রীর সহায়তার চেকটি পাননি।

যশোর-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য জেলা প্রশাসক এর কার্যালয় হতে চেকটি সংগ্রহ করে দীর্ঘদিন আটকে রাখার কারণে সময়মতো টাকাগুলো না পাওয়ায় অর্থ অভাবে বিনা চিকিৎসায় নাতনী বিলকিস খাতুন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মশিয়ার রহমান আরও জানান, দুই মাস আগে চেকটি পান তবে সে সময় তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিক নির্যাতন করে সাদা কাগজে সাক্ষর করিয়ে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সহয়তা টাকা সময়মতো না পাওয়ায় অর্থভাবে নাতনীর মৃত্যুর ঘটনায় এ চক্রান্তের জড়িত সকলের বিচারের দাবি করেছেন ভুক্তভোগী বৃদ্ধ মশিয়ার রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews