১৪ অক্টোবর শনিবার যশোরের ডিবির এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান, এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
দুপুর সাড়ে ১২ টায় কোতয়ালী থানাধীন পৌরসভা রেলগেট পশ্চিমপাড়া মোসাঃ জোসনা বেগম(৪৪), স্বামী-শহিদুল ইসলাম ওরফে ডাক্তার এর বসতবাড়ি হইতে আসামী (১) মোসাঃ জোসনা বেগম (৪৪),
স্বামী শহিদুল ইসলাম @ ডাক্তার, সাং- রেলগেট পশ্চিমপাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৭৫,০০০/= (পচাত্তর হাজার) টাকা। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে
ইতোপূর্বে ১৩টা মাদক মামলা বিচারাধীন রয়েছে।এ সংক্রান্তে এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply