প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলে ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় তেলিধান্যপুড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর -৪ নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এদিন বিকেল ৫টায় তেলিধান্যপুড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার লিমা, সহসভাপতি নজরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,
বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম লাদেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে সরকারের কয়েক বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরা হয়। একইসাথে ভবিষ্যতে সরকার আরও কি কি কাজ করবে সেটাও জানান দেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।এর আগে এদিন দুপুরে জহুরপুর ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শারীরিক খোঁজখবর নেন যশোর -৪ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

Leave a Reply