1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোর বাঘারপাড়ায় পুলিশের আটক থামছেনা, নতুন করে আটক ৫ জন

  • শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

যশোর বাঘারপাড়ায় পুলিশের আটক থামছেনা, নতুন করে আটক ৫ জন

যশোর অফিস  :

যশোর বাঘারপাড়ায় পুলিশের গণগ্রেফতার থামছেনা। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

দলটির উপজেলা ও কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপির একদফা আন্দোলন বানচাল করতে পরিকল্পিত ভাবে দলের নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তবে পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করা হচ্ছে।

গতকাল শুক্রবার যে ৫ জন আটক হয়েছেন তারা হলেন, রায়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ মুন্সী, মাস্টার নাসির উদ্দীন,

 জামদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাহেব আলী, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা পলাশ আহমেদ ও ধলগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শামছুদ্দীন শামা। কোনো কারণ ছাড়াই পুলিশ তাদেরকে আটক করে কথিত নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেন।

বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক শামসুর রহমান জানান, পুলিশের গন আটকের আতঙ্কে বিএনপির শত শত নেতাকর্মী বাড়িতে থাকতে পারছেনা। এমনকি হাট বাজারেও উঠতে পারছেনা। 

তিনি বলেন,দলের বয়োবৃদ্ধ, অসুস্থ নেতাকর্মীরাও পুলিশের এ আটক থেকে রেহাই পাচ্ছেনা। এপর্যন্ত উপজেলার ৯ ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৫ জন নেতাকর্মী আটক হয়েছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, সরকার পতনের একদফা আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে এগুচ্ছে ঠিক তখনি পুলিশ এ নির্বিচারে আটক অভিযানে নেমেছে।

 এবিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, যাদেরকে আটক করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। কাউকে অহেতুক হয়রানি করা হচ্ছেনা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews