শুক্রবার যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার। একইসাথে দুই শতাধিক দুস্থ রোগিকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এদিন বিকেলে বাসুয়াড়ী ইউনিয়নের সাইটখালি স্কুল মাঠে আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম মোল্যা, ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী সর্দারসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসুয়াড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সদস্য রাসেল আহম্মেদ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে। আমি সকলের কাছে শেখ হাসিনার নৌকার পক্ষে ভোট চাইতে এসেছি।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। শান্তি সমাবেশ শেষে দুই শতাধিক দুস্থ রোগিকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার।

Leave a Reply