যশোর শহরের এইচএমএম রোডস্থ সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নেতা সুজিত কাপুড়িয়া বাবুলসহ তিনজনের ওপর মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। সুজিত কাপুড়িয়া বাবলু শহরের হাটখোলা রোড়ের মৃত সুধীর কাপুড়িয়ার ছেলে।
অভিযুক্তরা হলো, এইচএমএম রোডের মৃত মদন ঘোষের ছেলে বিকাশ চন্দ্র ঘোষ বাপ্পি, লোন অফিস পাড়ার শম্ভু দত্তের ছেলে বাবু দত্ত, হাজী শাহ আব্দুল করিম রোডের মৃত বিজয় সাউয়ের ছেলে ধীরাজ সাউ,
বারান্দী নাথপাড়ার অসীম দেবনাথের ছেলে অনিপ দেবনাথ এবং মাছ বাজার রোড বুজা পট্টির গোবিন্দ রায়ের ছেলে দীপ্ত রায়। এছাড়া বড় বাজারের ব্যবসায়ী মীর মোশারফ হোসেন বাবু ওরফে ডিস বাবুকে নির্দেশদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে।
সুজিত কাপুড়িয়া লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তিনি আসন্ন দূর্গা পুজা উদযাপনের জন্য গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উদযাপন কমিটির আহবানে এক সভায় যোগদেয়ার জন্য এইচএমএম রোডে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যাচ্ছিলেন। সে সময় অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। তাকে মারপিট করে।
তার সঙ্গী পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি বাবলু কুমার নাথ, সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র সাহা, পূজা উদযাপন পরিষদের নেতা কৃষ্ণ ভৌমিককে লাথি, চড়, থাবা মারে। তাদের অস্ত্রদিয়ে জখমের চেষ্টা করে।
সে সময় বাজার কমিটির নেতা ও ব্যবসায়ী মীর মোশারফ হোসেন বাবু পাশের ভবনে থেকে মারার জন্য উৎসাহিত করে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, সিদ্ধেশ্বরী কালী মন্দির এইচএমএম রোডের দুইটি কমিটি এখন রয়েছে। তিনি পূর্বের কমিটির সভাপতি। তিনিই ওই সভা আহবান করেছিলেন। অন্যদিকে জেলা পুজা উদযাপন পরিষদ তন্ময় সাহাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করে দেয়। যা গঠনতন্ত্রের পরিপন্থি।
অগণতান্ত্রিক ভাবে পুজা উদযাপন পরিষদ কোন আলোচনা ছাড়াই মন্দিরের কমিটি গঠন করতে পারে না। স্থানীয় লোকজন ও এলাকাবাসীর সমন্বয়ে কমিটি গঠন হয়। এই ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
পরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দুই পক্ষকে ডেকে সময় নিয়েছেন এবং আপতত খন্ডকালীন সময় কোন সভা না করার জন্য দুই পক্ষকে শান্ত থাকার আহবান জানিয়েছেন বলে তিনি (সুজিত কাপুড়িয়া) জানিয়েছেন।


Leave a Reply