1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে বিশ দিনেও উদ্ধার হয়নি চুরি যাওয়া ইজিবাইক

  • শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

যশোরে বিশ দিনেও উদ্ধার হয়নি চুরি যাওয়া ইজিবাইক

যশোর অফিস :

কুড়ি দিনেও চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করতে পারেনি যশোর কোতয়ালি থানার পুলিশ। চুরি হওয়া ইজিবাইকটির উদ্ধার না হওয়ায় বাইকের মালিক চরম দুশ্চিন্তায় পড়েছেন। তবে পুলিশ বলছে, ইজিবাইক উদ্ধার ও আসামি আটকের অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, যশোর সদর উপজেলার করিচিয়া মশিয়ার রহমানের ছেলে রাজু আহমেদ ইজিবাইক কিনে ভাড়ায় চালানোর জন্য ভাড়া দেন। গত ২৫ জুলাই তার ইজিবাইকটি করিচিয়া মধ্যপাড়ার মুরাদ খন্দকারের ছেলে মুকুল হোসেন দৈনিক ৫০০ টাকা চুক্তিতে ভাড়া দেন।

গত ২৪ আগস্ট সকালে মুকুল হোসেন ইজিবাইকটি চালানোর জন্য নিয়ে আসে। ওই দিন দুপুর দুইটার দিকে রাজু আহমেদ ফোন করে মুকুল হোসেনকে ইজিবাইকটি নিয়ে পুলেরহাট বাজারে নিয়ে আসতে বলেন। কিন্তু মুকুল হোসেন আর ইজিবাইক নিয়ে আসেন না। পরে রাজু আহমেদ জানতে পারেন ওই দিন দুপুরে যশোর শহরের বকচর এলাকায় দেখা যায়।

এরপর বকচর এলাকায় খোঁজখবর নিয়ে জানতে পারেন মুকুল ইজিবাইকটি বিক্রি করে দিয়েছে। যা বকচর মোড়ে একটি সিসি ক্যামেরায় ইজিবাইকটি বিক্রি করার দৃশ্য দেখা যায়। পরে এ ঘটনায় রাজু আহমেদ যশোর কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলা নং ১০৪। তারিখ ২৮/০৮/২৩ ইং তারিখ।

এ ঘটনা জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াসির জয়’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার তদন্ত এবং ইজিবাইক উদ্ধার ও আসামি আটকের চেষ্টা চলছে। আসামি যেহেতু পলাতক রয়েছে, এ কারণে আমরা র‌্যাবের সহযোগিতা চেয়েছি। যে কোন সময় ইজিবাইক উদ্ধার ও আসামি আটক করা হতে পারে।

যশোর আদালতের ভেতর থেকে টাইলস চুরির চেষ্টা থানায় মামলা যশোর অফিস যশোর জজ আদালতের ভেতর থেকে নিকুঞ্জ নামক একটি নির্মানাধীন স্থাপনার টাইলস চুরির চেষ্টা অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। জেলা জজ আদালতের নাজির বাবর আলী অজ্হাত আসামিদের নামে ওই মামলা করেন।

নাজির বাবর আলী এজাহারে উল্লেখ করেছেন, গত শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে একটি ইজিাবাইক জজ আদালতের প্রাচীর ঘেঁষে দাড়ায়। এরপর তিনজন ইজিবাইকের ভেতরে বসে থাকে। বাকি ৫জন প্রাচীর টপকে নির্মাণাধীন নিকুঞ্জের কাছে যায়।

সেখানে রাখা টাইলস চুরির চেষ্টা করে। সে সময় দায়িত্বরত নৈশ প্রহরী শহিদুল ইসলাম এগিয়ে আসলে তাকে অজ্ঞাত চোর বা চোরচক্র হুমকি দেয়। সে সময় তিনি চিৎকার দিলে আরেক নৈশ প্রহরী হাফিজুর রহমান এগিয়ে আসলে চোরচক্র পালিয়ে যায়। এই ঘটনায় শনিবার থানায় মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews