যশোরে তিন যুবককে কুপিয়ে জখম
যশোর অফিস :
যশোরে প্রতিপক্ষের হামলায় তিনজন যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলো, সদর উপজেলার মাহিদিয়া উত্তর পাড়া গ্রামের সোহাগ হোসেন (৩২), আকাশ হোসেন (২৬) ও জাকির হোসেন (৫০)।
আহত আকাশ জানান, দীর্ঘ দিন ধরে তাদের সাথে একই গ্রামের রহমান আলী নামে এক ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শুক্রবার বিকালে রহমানের নেতৃত্বে ইব্রাহীম, রাশিদা বেগমসহ অজ্ঞাত ৭/৮ জন তাদের বাড়িতে হামলা করে কাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সোহাগ ও জাকির বাঁধাদিতে এলে হামকারীরা তাদের কেউ কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, আহত তিনজনকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। সোহাগকে সার্জারি ওয়ার্ড, জাকির ও আকাশকে আইসিইউে ভর্তি রাখা হয়েছে।
Leave a Reply