1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরের শার্শায় ৩৫০ (তিনশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আটক ০১ জন

  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় ৩৫০ (তিনশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আটক ০১ জন

যশোর অফিস :

৩৫০ (তিনশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার।
ঘটনাস্থল বৃহস্পতিবার শার্শা থানাধীন অগ্রভূলট গ্রামস্থ পলাতক আসামী মোঃ রানা হোসেন (৩০), পিতা-ইউসুফ আলী এর বসত বাড়ী।

১৪ সেপ্টেম্বর শার্শা থানা এলাকায় অভিযান ডিউটি কালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, শার্শা থানাধীন অগ্রভূলট গ্রামস্থ মোঃ রানা হোসেন (৩০),

পিতা-ইউসুফ আলী এর বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়া অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ পরিদর্শক (নিরন্ত্র) এসএম আকিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, শার্শা থানা এর নেতৃত্বে এসআই(নিঃ)

মোঃ মাহফুজ হোসেন, এসআই(নিঃ) আনিসুর রহমান মোড়ল সঙ্গীয় ফোর্সসহ ইং-১৪/০৯/২০২৩ তারিখ ০৪.৫০ মিনিটের সময় মাদক ব্যবসায়ী মোঃ রানা হোসেন এর বাড়ীতে পৌছাইলে ৫/৬ জন মাদক ব্যবসায়ী পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি বুঝিতে পাইয়া এদিক সেদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী

১। কুদ্দুস (৩২), পিতা-মৃত মোসলেম, সাং-অগ্রভূলট, থানা-শার্শা, জেলা-যশোরকে আটক করিতে সক্ষম হই এবং অন্যান্য আসামীরা কৌশলে দৌড়ে পালাইয়া যায়। উপস্থিত লোকজনের সম্মূখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী কুদ্দুস(৩২)

এর দেওয়া তথ্য মতে পলাতক আসামী মোঃ রানা হোসেন এর বসত বাড়ীর দক্ষিণ দুয়ারী বসত ঘরের বাক্সের ভিতর রক্ষিত ১৪ (চৌদ্দ) টি কাটুন, যাহার প্রতিটি কাটুনে ২৫(পঁচিশ) বোতল করিয়া সর্ব মোট ৩৫০(তিনশত পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, যার প্রতি বোতলের মূল্য অনুমান ৩,০০০/-(তিন হাজার)

টাকা করিয়া সর্ব মোট মূল্য অনুমান ১০,৫০,০০০/-(দশ লক্ষ পঞ্চাশ হাজার)টাকা উদ্ধার পূর্বক সাক্ষীসহ উপস্থিত লোকজনের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় জরিত অন্যান্য অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। কুদ্দুস (৩২), পিতা-মৃত মোসলেম মোড়ল, সাং-অগ্রভূলট, থানা-শার্শা, জেলা-যশোর।

উদ্ধারকৃত মালামাল হলো ক) ১৪ (চৌদ্দ) টি কাটুন, যাহার প্রতিটি কাটুনে ২৫(পঁচিশ) বোতল করিয়া সর্ব মোট ৩৫০(তিনশত পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, যার প্রতি বোতলের মূল্য অনুমান ৩,০০০/-(তিন হাজার) টাকা করিয়া মোট মূল্য অনুমান ১০,৫০,০০০/-(দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এই মামলায় ধৃত আসামী কুদ্দুস (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে শার্শা থানার মামল নং-১৫, তারিখঃ ১৪/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews