যশোর আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ওমর আলী সভাপতি ও আব্দুল মাজিদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ওমর আলী ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিষ্ঠা ও সততার সাথে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বুধবার সকাল ১০ টা থেকে আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্টিত হয়। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৩১৪ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গনণা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল মোমিন ফলাফল ঘোষনা করেন।
এতে সভাপতি পদে ওমর আলী ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল মাজিদ ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট। এ ছাড়া সহ সভাপতি দুই পদে মহসিন গাজী ১৬০ ভোট ও আজিজুর রহমান ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বজলুল করিম টুকু পেয়েছেন ১২৪ ভোট। সহকারী সম্পাদক পদে আলীমুজ্জামান ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের ভোট পেয়েছেন ১১৮। হিসাব নিরীক্ষক পদে শহিদ এনামুল হোসেন ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী জাকীর হোসেন পেয়েছেন ১০০ ভোট। সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে ইব্রাহিম খলিল ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী ইউসুফ আলী বাবলু পেয়েছেন ৭৪ ভোট।
এছাড়া এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে শামসুর রহমান ও সদস্য পদে হাসানুজ্জামান, আলী আশরাফ ও আব্দুল জলিল। নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আব্দুল মোমিন এবং সদস্য হিসেবে আনোয়ার হোসেন ও আব্দুল করিম।সংগ্রহ

Leave a Reply