1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্টে ছাত্রলীগ নেতা নিহত, আহত ১

  • বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাকির হোসেন (২৩) নামের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সানজিদ নামে আরও একজন গুরুতর আহত হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় সাতক্ষীরার কলারোয়ার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ নেতা জাকির হোসেন সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও শহরের রাজারবাগান এলাকার মনিরুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাকির হোসেন তার বন্ধু সানজিদকে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যায় কলারোয়ার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (যশোর-ড-১১১১২৫) তেল নেওয়ার জন্য আচমকা ডান সাইডে পেট্রোল পাম্পে মোড় নিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যান। মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সানজিদ হোসেন। তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিররুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews