যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৯৫টি শাড়ি, ২০টি কম্বল,১৬টি চাদর, আধা কেজি জিরা, ১৫ প্যাকেট ফুসকা, ৭ কেজি কিশমিশ, ১ কেজি আমসত্ত্ব, ২৮ পিস চকলেট ও ৫৭৫টি প্রসাধনসামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply