1. admin@somajerchitro.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর ঝিকরগাছার সাবেক মেয়র জামালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ১৪ জন গ্রেপ্তার যশোর সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক তামান্না নূরাকে বিশেষ হুইল চেয়ার দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী যশোরে টিআরসি নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা, প্রতিমন্ত্রী অমিত আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাঘারপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক, দুই মাসে ১২-১৩টি চুরি, বিদ্যুৎ সরবরাহ ও কৃষিকাজ নিয়ে উদ্বেগ মৃত্যুর প্রথম রাত কেমন হবে

সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা, প্রতিমন্ত্রী অমিত

  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। নতুন কিংবা পুরোনো কোনো ডিলারই অনিয়ম করে পার পাবেন না।

রোববার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সার ডিলারদের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারের কোনো সংকট কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। সরকার কৃষকদের চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। অতিরিক্ত মুনাফার আশায় কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না।

সার সরবরাহ ও বিতরণব্যবস্থার স্বাভাবিক চেইন বজায় রাখতে হবে। এক ডিলারের বরাদ্দ করা সার অন্য ডিলার, সাব-ডিলার কিংবা নির্ধারিত এলাকার বাইরে বিক্রির সুযোগ নেই।

তিনি আরও বলেন,কৃষকদের স্বার্থ নিয়ে কেউ অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করবেন না। সার বিতরণে কোনো ধরনের অসৎ পন্থা অবলম্বন করলে, সংশ্লিষ্ট ব্যক্তি যত ঘনিষ্ঠই হোন না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

একই সঙ্গে কৃষকদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুত না করার বিষয়ে সচেতন করতে ডিলারদের প্রতি আহ্বান জানান তিনি। ডিলার ও সাব-ডিলারদের কৃষকদের জন্য সারের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশনাও দেন।

যশোর সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি ও নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, বিএডিসির উপপরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন এবং উপজেলা কৃষি কর্মকর্তা।

সভায় জেলার সর্বত্র সার বিপণন ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে ডিলারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সার ব্যবস্থাপনা বিষয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews