1. admin@somajerchitro.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাঘারপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক, দুই মাসে ১২-১৩টি চুরি, বিদ্যুৎ সরবরাহ ও কৃষিকাজ নিয়ে উদ্বেগ মৃত্যুর প্রথম রাত কেমন হবে নড়াইলে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন সম্মিলিত সাংস্কৃতিক জোট উওর আমেরিকার উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত হবে রবিবার,১৩ ডিসেম্বর কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন যশোরে আওয়ামী লীগ কর্মী , মঈনুর মেম্বর আটক শার্শায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান নুরুজ্জামান লিটনের যশোরে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রস্তুতি, দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ব্রিফিং

বাঘারপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক, দুই মাসে ১২-১৩টি চুরি, বিদ্যুৎ সরবরাহ ও কৃষিকাজ নিয়ে উদ্বেগ

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১২ থেকে ১৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সর্বশেষ গত ২২ নভেম্বর রাতে উপজেলার গলগলিয়া গ্রামের মাঠ থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী মুহাদ্দেস আলী জানান, তিনি গলগলিয়া গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে।

তাঁর জমিতে স্থাপিত বৈদ্যুতিক খুঁটিতে দুটি ৫ কেভিএ ট্রান্সফরমার বসানো ছিল। গত শনিবার বিকেলেও তিনি ট্রান্সফরমার দুটি যথাস্থানে ঝুলতে দেখেছেন। কিন্তু পরদিন সকালে মাঠে গিয়ে কৃষকেরা দেখতে পান, পাশের একটি চিলু বাগানে ট্রান্সফরমারের ভেতরের যন্ত্রাংশ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, খুঁটিতে ট্রান্সফরমারের বাইরের কাঠামো থাকলেও ভেতরের মূল্যবান যন্ত্রাংশ নেই। তিনি আরও জানান, চোরেরা ট্রান্সফরমারের তামাসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। ফেলে রেখে গেছে শুধু টিনের পাত ও বাইরের কাঠামো।

পরে তিনি বিষয়টি বাঘারপাড়া পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করেন। স্থানীয়দের সহযোগিতায় পড়ে থাকা অংশগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান। বাঘারপাড়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাসে উপজেলার মহিরন, দোহাকুলা, আয়াপুর, রঘুনাথপুর, জামদিয়া, নারিকেলবাড়ি, দরাজহাটসহ বিভিন্ন এলাকার মাঠ থেকে একাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুহানুর রহমান বলেন, গলগলিয়া মাঠ থেকে দুটি ট্রান্সফরমার চুরির বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় অফিসের লোকজন ঘটনাস্থলে গেছেন। অফিসের প্রকৌশলী টিপু সুলতান বলেন, গত রাতে গলগলিয়া মাঠ থেকে দুটি ট্রান্সফরমার চুরির খবর পেয়েছেন। এ ছাড়া গত দুই মাসে প্রায় ১২ থেকে ১৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

তবে সুনির্দিষ্ট সংখ্যা জানতে অফিসের নথিপত্র যাচাই করতে হবে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে একের পর এক ট্রান্সফরমার চুরি হতে থাকলে সেচব্যবস্থা ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষ করে মাঠে সেচের জন্য বিদ্যুতের ওপর নির্ভরশীল কৃষকেরা পড়বেন চরম বিপাকে। চুরি হওয়া ট্রান্সফরমার পুনঃস্থাপন করতে নতুন করে অর্থ ব্যয় করতে হবে।

এতে সংশ্লিষ্ট গ্রাহকদের ওপরও অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবি, ধারাবাহিক এসব চুরির ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা,

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং ট্রান্সফরমার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।তবে এবিষয়ে বাঘারপাড়া থানায় কোন লিখিত হয়নি বলে জানিয়েছেন থানা পুলিশ, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews