1. admin@somajerchitro.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর ঝিকরগাছার সাবেক মেয়র জামালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ১৪ জন গ্রেপ্তার যশোর সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক তামান্না নূরাকে বিশেষ হুইল চেয়ার দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী যশোরে টিআরসি নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা, প্রতিমন্ত্রী অমিত আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাঘারপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক, দুই মাসে ১২-১৩টি চুরি, বিদ্যুৎ সরবরাহ ও কৃষিকাজ নিয়ে উদ্বেগ মৃত্যুর প্রথম রাত কেমন হবে

যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার বিকেলে মনিহার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গোপালগঞ্জে শেখ হাসিনার অনুসারীরা সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট এবং তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ কিংবা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।

তারা আরও বলেন, গত ১৭ বছর যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অনেকেই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

একই সঙ্গে পাড়া-মহল্লার সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস বা বন্ধুত্ব নেই। তারা আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,

জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews