1. admin@somajerchitro.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর ঝিকরগাছার সাবেক মেয়র জামালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ১৪ জন গ্রেপ্তার যশোর সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক তামান্না নূরাকে বিশেষ হুইল চেয়ার দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী যশোরে টিআরসি নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা, প্রতিমন্ত্রী অমিত আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাঘারপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক, দুই মাসে ১২-১৩টি চুরি, বিদ্যুৎ সরবরাহ ও কৃষিকাজ নিয়ে উদ্বেগ মৃত্যুর প্রথম রাত কেমন হবে

তামান্না নূরাকে বিশেষ হুইল চেয়ার দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

শারীরিক প্রতিবন্ধকতা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না, প্রবল ইচ্ছাশক্তি আর অদম্য মনোবল থাকলে সব বাধা জয় করা সম্ভব। এর উজ্জ্বল দৃষ্টান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তামান্না নূরা। দুই হাত ও এক পা ছাড়াই জন্ম নেওয়া এই মেধাবী শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সবার নজর কেড়েছেন।

এবার তার চলাচল সহজ করতে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইল চেয়ার প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (২২ নভেম্বর) তামান্না নূরার হাতে হুইল চেয়ারটি তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তাকে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।
তামান্না নূরার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।

তার বাবা রওশন আলী স্থানীয় পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক। মা খাদিজা পারভীন শিল্পী গৃহিণী। জন্ম থেকেই দুই হাত ও এক পা না থাকলেও প্রবল ইচ্ছাশক্তি ও বাবা-মায়ের অনুপ্রেরণায় একের পর এক শিক্ষার সিঁড়ি পেরিয়ে চলেছেন তিনি।

শৈশবে বাবার কাঁধে চড়ে শুরু হয়েছিল তামান্নার বিদ্যালয়জীবন। প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন বাঁকড়া হাইস্কুলে। শারীরিক সীমাবদ্ধতার কারণে বিদ্যালয়ে ভর্তি,

শ্রেণিকক্ষে বসা এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাকে। মুখ ও একমাত্র পা ব্যবহার করে লেখালেখি করে পিএসসি,

জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে যবিপ্রবির ইংরেজি বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

পড়াশোনার পাশাপাশি চলাফেরার জন্য তামান্নাকে অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে উপযোগী হুইল চেয়ার না থাকায় তার চলাচলে অসুবিধা হচ্ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় তার জন্য বিশেষ সুবিধাসম্পন্ন হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়।

হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার,

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews