যশোরের যশ খেঁজুরের রস। রস ও গুড়ের সাদ আস্বাদনে খেঁজুর গাছের যেন জুড়ি নেই! প্রতিবছর শীতকাল এলেই গাছিরা তাদের মেরুদন্ড শক্ত করে খেঁজুর গাছ থেকে রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করেন।
হাড় কাঁপানো শীত উপেক্ষা করে প্রতিদিন ভোরে গুড় উৎপাদনের কাজে নিয়োজিত থাকেন গাছিরা। কিন্তু গাছখোকোদের দৌরাত্ব ও নানা কারনে মাতৃতুল্য খেঁজুর গাছ প্রতিদিন কেটে ফেলা হচ্ছে। ধীরেধীরে হারিয়ে যাচ্ছে এই গাছ। গুড় উৎপাদনের সাথে নিয়োজিত গাছিদের সংখ্যাও কমে যাচ্ছে।
এই অবস্থায় যশোর জেলার ঐতিহ্য খেঁজুর গাছ রক্ষায় চৌগাছা থেকে শুরু হয়েছে আন্দোলন। সেভ দ্য ট্র্যাডিশন অ্যান্ড এনভায়রনমেন্ট প্রথম পর্যায় শুরু করলে তা নজরে আসে উপজেলা প্রশাসনের।
এই আন্দোলন আরো বেগবান করতে উপজেলা চত্তরে দুই দিন ব্যাপি গুড়ের মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকালে উপজেলা চত্তরে ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান ও নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ, রেজিস্ট্রি কর্মকর্তা মোস্তাক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেণ বিশ্বাস, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, শাহীনুর রহমান, আবুল কাশেম, হবিবর রহমান হবি, মমিনুর রহমান, আতাউর রহমান লাল, নূরুল কদর, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলসহ কয়েক’শ গাছি ও স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে মেলাকে ঘিরে দুদিনের আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সেরা গাছিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় লেখক, টিভি নাটকের পরিচিত মুখ ও চৌগাছার কৃতিসন্তান শাহরিয়ার সোহাগ।সংগ্রহ

Leave a Reply