1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে প্রতারণার অভিযোগে চুন্নু ও মিলির বিরুদ্ধে থানায় মামলা

  • শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরে প্রতারণার অভিযোগে চুন্নু ও মিলির বিরুদ্ধে থানায় মামলা

যশোরে শহরের বহুল আলোচিত-বিতর্কিত চুন্নু ও তার বোন মিলির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) চুন্নুর আপন ভগ্নিপতি যশোর শহরের পুলিশ লাইন টালিখোলার জিকরুল ইসলাম মামলাটি করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেছেন, তার আপন শ্যালক আলী মাহমুদ মিয়া চুন্নু ও শালি রিজিয়া সুলতানা মিলি প্রতারণা করে ঘরের ডিপ ফ্রিজ, লম্বা ফ্রিজ, সোপাসহ ঘরে থাকা বিদেশী বিভিন্ন মালামালসহ স্থানীয়ভাবে কার সিরিয়ালের প্রায় ৬ লাখ টাকা বিশ্বাস ভঙ্গ করে হাতিয়ে নিয়েছে। ফেরত চাইলে চন্নু ও মিলি হত্যার হুমকি দেয়।

বিভিন্নভাবে দেন দরবার করে ফেরত না পেয়ে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

মামলায় আরো বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে চুন্নু ও মিলি আমার তৃতীয়তলা বাড়ি লিখে দিতে বলে কিন্তু আমি রাজি হয়নি। সে কারণে এই বয়সেও (৭২ বছর) আমার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করে ক্ষ্যান্ত হয়নি, নড়াই

লে আমার নামে চাঁদাবাজির মামলা দিয়েছে। আমার স্ত্রীর সাত ভরি সোনার গহনা আত্মসাৎ করেছে এ ঘটনায় আদালতে মামলা করেছি। আর চুন্নুর বিরুদ্ধে তিনবার জিডি করেছি থানায়। আসামি চুন্নু ও মিলি আমার বাড়ির তিনতলা জোর করে থাকে।

জিকরুল ইসলামের মামলায় অপর আসামি হলো পুরাতনকসবা টালিখোলার মিরাজুল ইসলামের স্ত্রী রিজিয়া সুলতানা মিলি।

আসামি চুন্নুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরো মামলা আছে বলে জানা গেছে।

মামলার অভিযোগে জানা গেছে, রিজিয়া সুলতানা মিলি ভাড়াটিয়া হিসেবে জিকরুল ইসলামের বাড়িতে বসবাস করতেন। সেই সুবাদে মিলি বাড়ির মালিকের বাসায় যাতায়াত করতেন।

এরমধ্যে তার সাথে মনোমালিন্য সৃষ্টি হলে জিকরুল ইসলামের ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করেন। ২০২১ সালের ৫ মে অপর আসামির সহযোগীতায় মিলি বাসার লোকজনের অনুপস্থিতিতে একটি সোফা সেট, ডিপ ফ্রিজ, লেদার, সেলাই মেশিন, গ্যাসের চুলসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া স্থানীয়ভাবে করা সিরিয়ালের জিকরুল ইসলামের পরিবারের ৮ সদস্যের ৫ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন আসামিরা। এ

নিয়ে সালিশে দ্রুত টাকা পরিশোধ করার অঙ্গীকার করলেও মিলি ও চুন্নু টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। পাওনা টাকা ও মালামাল ফেরত চাইলে আসামিরা খুন জখমের হুমকি দিচ্ছেন। অবশেষে টাকা ও মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি ওই দুইজনকে আসামি করে কোতয়ালি থানায় এ মামলা করেছেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, মালামাল জব্দ এবং আসামি চুন্নু ও মিলিকে আটকের জন্য পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা মেরে পালিয়ে যায়।সূত্র স্বাধীআলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews