1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে বিশ্ব মান দিবস উদযাপন, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

‘অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব মান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান প্রকৌশলী আসলাম শেখ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন। তিনি সর্বস্তরে মানসম্মত পণ্য নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ মানহীন পণ্য উৎপাদন থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, প্রেসক্লাব যশোর ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

বক্তারা দেশে উৎপাদিত ও বিদেশ থেকে আমদানি করা ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন। তিনি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জাতীয় মান প্রণয়নের

ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় সোলার হোম সিস্টেম, ছাদে সৌরবিদ্যুৎকেন্দ্র ও বৃহৎ সোলার পার্ক স্থাপনের মতো নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উর্মি রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews