1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে যশোরে তরিকুল ইসলাম নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী মিনা খাতুন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল অভিযোগের সত্যতা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জনতা ব্যাংকের বেনাপোল শাখার ব্যবস্থাপককে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত তরিকুল ইসলাম শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে জনতা ব্যাংকের বেনাপোল শাখায় কর্মরত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর পারিবারিকভাবে তরিকুল ইসলামের সঙ্গে মিনা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মিনা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকেই তরিকুল ইসলাম তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।

সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি স্বামীর নির্যাতন সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছিলেন।মামলার অভিযোগে আরও বলা হয়, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তরিকুল ইসলাম কুলছুম খাতুন (৩৬) নামে এক নারীকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন। এ সময় ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।

কুলছুম খাতুন ঝিকরগাছা উপজেলার রায়পটন গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।মিনা খাতুনের অভিযোগ,প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার কারণ জানতে চাইলে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় অসহায় হয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews