জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও উপশহর পুলিশ ক্যাম্পের একটি টিম আলাদা অভিযান চালিয়ে ৫শ’ ৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবা কাছে অভিযোগে ৮ যুবককে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, আটকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সাজ্জাদুল ইসলাম ওরফে শাকিল মাহমুদ,
সুজলপুর দেবদার বাগান এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে জনি শেখ, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার গুজরা (১০ নং হালধর ইউনিয়ন ২নং ওয়ার্ড ইসমাইল মেম্বরের বাড়ির পাশে মৃত জানে আলমের ছেলে মাহফুজুর রহমান ,যশোর শহরের পুরতন কসবা কাজীপাড়া বাসা নং ২৬ এর মৃত রবিউল গাজীর ছেলে আরমান গাজি ওরফে শেখর,
সদর উপজেলার বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে জলিল,একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে জাকির হোসেন, নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহান হাওলাদার ও শহরের পুরাতন কসবা (গাজীর ঘাট পালবাড়ী) এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু।
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, ১৪ আগষ্ট শুক্রবার বিকালে কোতয়ালি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে বিকাল আনুমানিক ৬ টার সময় পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুইজন মাদক ব্যবসায়ী
মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচাকেনার জন্য আরবপুর ইউনিয়নের ধর্মতলা মোড়স্থ জনৈক সালাম বিশ্বাসের মার্কেটের সামনে ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে ইয়াবা নিয়ে থাকা সাজ্জাদুল ইসলাম ওরফে শাকিল মাহমুদ, জনি শেখ, মাহফুজুর রহমান ও আরমান গাজী ওরফে শেখর পালানোর চেস্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাদের কাছ থেকে ১৭০পিস ইয়াবা উদ্ধার করে।
অপরদিকে, উপশহর পুলিশ ক্যাম্পে ইনচার্জ এসআই অলক কুমার দে জানান, শুক্রবার ১৪ আগষ্ট রাত ১১ টার পর সদর উপজেলার বোলপুর ব্রীজ এলাকায় অবস্থান কালে গোপন সূত্রে খবর পান বোলপুর গ্রামের খলিলের বাড়ির উঠানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জলিল, জাকির হোসেন, সোহার হাওলাদার ও গাউছুল ইসলাম রিকুকে ঘিরে ফেলে। পরে তাদেরকে,
৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা গ্রেফতারকৃতদের কোতয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেয়। গ্রেফতারকৃতদের শনিবার ১৫ আগষ্ট দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়,জলিলের বিরুদ্ধে ৯টি,জাকিরের বিরুদ্ধে ৫টি, গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

Leave a Reply