1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধে তিনজন আহত

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পাওনা টাকা ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পৃথক ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) শহর ও মনিরামপুরে এসব ঘটনা ঘটে।

শহরের আরএন রোড নতুন বাজার এলাকায় রাত ৮টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রুবেল (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রুবেল ওই এলাকার হাসানের ছেলে। অভিযোগ অনুযায়ী,

পাওনা টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে তার আপন ছোট ভাই নিপু (৩০) ও মামাতো ভাই আকাশ তাকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ১৫-২০টি আঘাত করেন।

পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা রুবেলকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, মনিরামপুর উপজেলার রহিতা ইউনিয়নের বাসুদেবপুর গাজীপাড়া এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে আরিফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে বাড়িতে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী,

সকাল থেকে তাকে আটকে রেখে লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ছাড়া একই ইউনিয়নের বাসুদেবপুরে দুপুরে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জামাল উদ্দিন (৩৫) আহত হয়েছেন। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির সময় সিদ্দিক হোসেন (৪০) দা দিয়ে তার মাথা ও পিঠে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় জামালকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পৃথক এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews