1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-ছেলেকে মারধর, লুটের অভিযোগ

  • শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পূর্ব বিরোধের জেরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-ছেলেকে মারধর, ভাঙচুর এবং স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
গত ১২ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অলিদ হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অলিদের বাবা মাসুম বিল্লাল বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ফিরোজ হোসেন ও ইমরুল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ওই দিন সড়কে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারকে সাইড দেওয়া নিয়ে অভিযুক্তদের সঙ্গে অলিদের বিরোধ হয়। এর জের ধরে রাতে তারা ধারালো অস্ত্র,

লোহার রড ও লাঠিসহ বাড়িতে ঢুকে দরজা ভেঙে অলিদকে মারধর করে। এ সময় চাকুর আঘাত প্রতিহত করতে গিয়ে তার হাতে জখম হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা তানজিলা বেগমকেও মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় তানজিলা বেগমের গলা থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং ঘরের ওয়ারড্রপ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews