1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে তিনজনের আত্মহত্যা

  • শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলা, মণিরামপুর ও বাঘারপাড়ায় পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রসহ তিনজন আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে শুক্রবার (১৪ আগস্ট) সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

যশোর সদর উপজেলার দুর্গাপুর এলাকায় সালমান সাদিক (২১) নামে এমএম কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত দেড়টার দিকে পরিবারের সদস্যরা তার শয়নকক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামে হরেকৃষ্ণ দাস (৫৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ আগস্ট বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয়রা খালপাড়ের একটি গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

অন্যদিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে বন্যা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বন্যার দুইটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি তিনি মায়ের কাছে বেড়াতে গিয়ে জানতে পারেন, তার মা তাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করেছেন।

এরপর শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।তিনটি ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় এই বিষয়ে আলাদা আলাদা অপমৃত্যু মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews