1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে সেলুনে চুরির ঘটনায় দুইজন আটক, উদ্ধার চোরাই মালামাল

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় একটি সেলুনে চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন ষষ্ঠীতলা এলাকার সুমন আহমেদের ছেলে সাকিব হাসান এবং শংকরপুর ছোটনের মোড় এলাকার আব্দুল হালিমের ছেলে আলী আকবর। এ ঘটনায় সেলুনের মালিক তরিকুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তরিকুল হোসেন শহরের ষষ্ঠীতলা জিলা স্কুলের সামনে ‘টি-রেক্স’ নামে একটি পুরুষ সেলুন ও পার্লার পরিচালনা করেন। গত ১২ জুলাই রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার আগে কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের শাটারের হ্যাজবোল্ট কেটে ভেতরে প্রবেশ করে একটি এসির ইনডোর ইউনিট, পাঁচটি হেয়ার কাটার মেশিন, একটি সিসি ক্যামেরা, একটি রাউটার, নগদ ৭ হাজার টাকা ও দুই জোড়া নতুন জুতা চুরি করে নিয়ে যায়।

ঘটনার তদন্তে নেমে কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করেন। পরে বুধবার

দুপুরে রেল রোড এলাকার জনি কাবাবের সামনে থেকে সাকিব হাসানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে চারটি হেয়ার কাটার মেশিন ও একটি ভাঙা সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে শংকরপুর ছোটনের মোড় এলাকা থেকে আলী আকবরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরি হওয়া এসির যন্ত্রাংশ কেনার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাঙারির দোকান থেকে ১ কেজি ৬০০ গ্রাম তামার তার, প্রায় ১ কেজি ৫০০ গ্রাম অ্যালুমিনিয়ামের জাল এবং এসির প্লাস্টিকের কিছু অংশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews