1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোর জেলা রেজিস্টারকে জেলা কাজী সমিতির বিদায় সংবর্ধনা

  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

​যশোর থেকে ফিরে, কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

​যশোর জেলা রেজিস্টার মুহাম্মদ আবু তালেব সহকারী মহাপরিদর্শক নিবন্ধন (এআইজিআর) পদে পদোন্নতি পাওয়ায় তাকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে যশোর জেলা কাজী সমিতি।

​১৫ জুলাই সোমবার যশোর জেলা রেজিস্টার কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক নিবন্ধন (এআইজিআর) মুহাম্মদ আবু তালেব। বিদায়ী জেলা রেজিস্টারকে জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে আন্তরিক অভিনন্দন জানান।

যশোর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা রেজাউল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার সভাপতি মাওলানা নুরুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান।

যশোর জেলা কাজী সমিতি সদর উপজেলা কমিটির সভাপতি জনাব মো: আনোয়ার হোসেনর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা রেজিস্টার আবু তালেব এর কর্মকালীন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন যশোর জেলা কাজী সমিতির সেক্রেটারি আকরাম হোসেন, শার্শা উপজেলা কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, বাঘারপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আখতার হোসেন।

​সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী জেলা রেজিস্টার জনাব মুহাম্মদ আবু তালেব-এর কর্মকালের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, যশোরে কর্মকালীন সময়ে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন। তাঁর এই পদোন্নতি জেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। নতুন কর্মক্ষেত্রেও তিনি তাঁর এই দক্ষতার স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​সংবর্ধিত অতিথি জনাব মুহাম্মদ আবু তালেব তাঁর বক্তব্যে যশোর জেলা কাজী সমিতির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর কর্মকালীন সময়ে কাজী সমিতির আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করেন এবং আগামী দিনগুলোতেও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

​অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কাজী সমিতির বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, কাজীগণ এবং জেলা রেজিস্টার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews