যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে হাসপাতাল পুলিশ বক্স।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে মোবাইল ফোনটি পারভীনা খাতুন (৩৫) নামে এক নারীর কাছে হস্তান্তর করা হয়।
পারভীনা খাতুন যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের শফিউদ্দিনের স্ত্রী। গত রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের
৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে তিনি হাসপাতাল পুলিশ বক্সে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।
হারানো ফোনটি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন পারভীনা খাতুন।




Leave a Reply